২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষ হার্নান্দেজ

কলম্বিয়ার ২৭ ইঞ্চি লম্বা এডওয়ার্ড নিনো হার্নান্দেজকে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 05:16 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলম্বিয়ার ২৭ ইঞ্চি লম্বা এডওয়ার্ড নিনো হার্নান্দেজকে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। সোমবার যুক্তরাজ্যের 'ইন্ডিপেনডেন্ট' পত্রিকায় প্রকাশিত এক খবরে বলা হয়, ২৪ বছর বয়সী হার্নান্দেজের ওজন মাত্র ১০ কেজি। পেশায় তিনি একজন খণ্ডকালীন নৃত্যশিল্পী। হার্নান্দেজ দুই বছর বয়সের পর আর বড় হয়নি বলে জানান তার মা। বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষ হিসেবে নাম ঘোষণার পর হার্নান্দেজ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, "আমি আনন্দ বোধ করছি। কারণ আমি অদ্বিতীয়।" হার্নান্দেজের আগে সবচেয়ে খর্বাকৃতির মানুষ ছিলেন চীনের হি পিংপিং। তিনি ছিলেন হার্নান্দেজের চেয়ে দেড় ইঞ্চি লম্বা। মার্চে তিনি গত হয়েছেন। তবে হার্নান্দেজের জন্য দুঃখের খবর হচ্ছে তিনি বোধহয় বেশিদিন এ অবস্থান ধরে রাখতে পারবেন না। অক্টোবরে নেপালের খগেন্দ্র থাপা মগরের বয়স ১৮ পূর্ণ হলে তিনিই হার্নান্দেজের জায়গা দখল করবেন বলে ধারণা করা হচ্ছে। খগেন্দ্র বর্তমান বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির কিশোর। তার উচ্চতা ২২ ইঞ্চি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৫০ ঘ.