ইসলামাবাদ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার একটি থানায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। পুলিশ একথা জানিয়েছে।
গত এক সপ্তাহে দেশটিতে এ নিয়ে তৃতীয় দফা রক্তক্ষয়ী হামলা চালানো হলো। পুলিশ ধারণা করছে আল-কায়েদা সম্পৃক্ত তালেবানরাই এই হামলা চালিয়েছে।
একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
তিনি আরো জানান, হামলায় থানাটি বিধ্বস্ত হয়েছে। ধ্বংসাবশেষের নিচ থেকে আটকাপড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কর্মীরা।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হুসেইন বলেন, "১৯ জন মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে ৯ জন পুলিশ এবং দুটি শিশুও রয়েছে।"
এর আগে পুলিশ কর্মকর্তা আসগর ইসলাম রয়টার্সকে বলেন, "৯ জন পুলিশ এবং ৮ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন।"
খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাকি মারওয়াত শহরের এই হামলায় ২০ পুলিশসহ ৩৪ জন আহত হয়েছে বলেও তিনি জানান।
অঞ্চলটি তালেবানদের শক্ত ঘাঁটি বলে পরিচিত।
স
bdnews24