২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বিরোধী দলীয় নেতার বাড়িতে হামলা

ইরানের বিরোধী দলীয় নেতা মেহদি কারোউবির বাসায় বৃহস্পতিবার হামলাকারীরা জানালার কাঁচ ও নিরাপত্তা ক্যামেরা ভাঙচুর করেছে। তার ওয়েবসাইট হতে এ তথ্য জানা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2010, 10:19 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

তেহরান, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের বিরোধী দলীয় নেতা মেহদি কারোউবির বাসায় বৃহস্পতিবার হামলাকারীরা জানালার কাঁচ ও নিরাপত্তা ক্যামেরা ভাঙচুর করেছে। তার ওয়েবসাইট হতে এ তথ্য জানা যায়। শুক্রবার বার্ষিক ইসরায়েল বিরোধী সমাবেশের (যা জেরুজালেম দিবস নামে পরিচিত) আগে এ হামলা চালানো হলো। কর্তৃপক্ষের আশঙ্কা এ সমাবেশ সরকার বিরোধী আন্দোলন আরো জোরদার করে তুলতে পারে। তবে এ ঘটনার সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি রয়টার্স। শাহাম নিউজ নামের ওয়েবসাইটটি জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অনুগত আধাসামরিক বাহিনী বাসিজের সদস্যরা কারোউবির বাসা কয়েকদিন ধরে ঘিরে রেখেছিল। বুধবার রাতে তারা কারোউবির বাসা তছনছ করে এবং বৃহস্পতিবার তার বাসার দরজা ভেঙে ফেলে। ওয়েবসাইটটিতে জানানো হয়েছে, হামলাকারীরা পুলিশের সমর্থন ও নিরাপত্তা পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তারা বাসার জানালা এবং ভবনের নিরাপত্তা ক্যামেরা ভাংচুর করেছে। ২০০৯ সালের জুনে অনুষ্ঠিত বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী ছিলেন কারোউবি। তিনি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৬১১ঘ.