২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টিতে ঈশ্বরতত্ত্ব নাকচ করলেন হকিং

এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টিতে ঈশ্বরের কোনো ভূমিকা নেই বলে মত ব্যক্ত করেছেন ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2010, 09:09 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

লন্ডন, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টিতে ঈশ্বরের কোনো ভূমিকা নেই বলে মত ব্যক্ত করেছেন ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং। নিজের নতুন বইতে তিনি এই মতামত তুলে ধরেন। সংবাদপত্র দ্য টাইমস জানায়, মার্কিন পদার্থবিদ লিওনার্দ ম্লোডিনাও'র সঙ্গে যৌথভাবে লিখিত 'দ্য গ্রান্ড ডিজাইন' বইতে হকিং দাবি করেন, বিগ ব্যাং বিস্ফোরণ ছিল একটি অনিবার্য পরিণতি, যা পদার্থ বিজ্ঞানের নিয়মানুসারেই সংঘটিত হয়েছে। 'দ্য গ্রান্ড ডিজাইন' চলতি মাসেই বাজারে আসছে। হকিং তার নতুন বইতে বলেছেন, "শূন্যতা থেকেই অবশ্যম্ভাবীরূপে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হতে পারে, কেননা তাতে অভিকর্ষ শক্তির নিয়ম কার্যকর রয়েছে। স্বতঃস্ফূর্ত সৃষ্টি'ই এই মহাবিশ্ব সৃষ্টির কারণ, আর সেকারণেই বিশ্বব্রহ্মাণ্ড টিকে আছে, আমরা টিকে আছি। আর মহাবিশ্ব সৃষ্টির এই প্রক্রিয়ায় ঈশ্বরের আলো জ্বালানোর কোনো প্রয়োজন নেই।" ৬৮ বছর বয়সী হকিং ১৯৮৮ সালে মহাবিশ্বের সৃষ্টিরহস্য নিয়ে লেখা তার 'অ্যা ব্রিফ হিস্ট্রি অব টাইম' বইয়ের মাধ্যমে প্রথম বিশ্ববাসীর মনোযোগ কাড়েন। সেখানে তিনি মহাবিশ্ব সৃষ্টির নেপথ্যে ঈশ্বরের ভূমিকা সরাসরি উড়িয়ে দেননি। সা