২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় সেনাবাহিনীর হাতে মাদকচক্রের ২৫ সদস্য নিহত

মেক্সিকোর উত্তরপূর্বাঞ্চলে বৃহস্পতিবার সেনা অভিযানে মাদক চক্রের সন্দেহভাজন ২৫ সদস্য নিহত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেনাবাহিনী এ খবর জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2010, 06:07 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

মেক্সিকো সিটি, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মেক্সিকোর উত্তরপূর্বাঞ্চলে বৃহস্পতিবার সেনা অভিযানে মাদক চক্রের সন্দেহভাজন ২৫ সদস্য নিহত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেনাবাহিনী এ খবর জানায়। বিমান টহলে ওই এলাকায় একটি দালানের বাইরে সশস্ত্র মানুষের উপস্থিতি দেখার পর সেখানে সেনা পাঠানো হয়। সেনা উপস্থিতি টের পেয়ে মাদক চক্রের সন্দেহভাজন সশস্ত্র সদস্যরা গুলি চালানো শুরু করে। এর আগে এই চক্রটি তিনজনকে অপহরণ করে। এই খণ্ডযুদ্ধের মাধ্যমে তাদের মুক্ত করা সম্ভব হয়েছে। গোলাগুলিতে আহত হয়েছে ৩ সেনা। অভিযান শেষে সেনা বাহিনী ২৩টি গাড়ি উদ্ধার করে। এরমধ্যে দুটি গাড়ি সেনাবাহিনীর ব্যবহৃত গাড়ির মতো রং করা। এ ছাড়াও ঘটনাস্থল থেকে ২৪টি আগ্নেয়াস্ত্র এবং শত শত গুলি উদ্ধার করা হয়। মাদক চক্রের সাথে সেনা সংঘর্ষ নুইবো লিওন প্রদেশে হয়েছে বলে জানানো হলেও প্রকৃতপক্ষে এটি তামাউলিপাস সীমান্তের কাছাকাছি সংঘটিত হয়েছে। চলতি বছর মাদককে কেন্দ্র করে তামালিউপাস প্রদেশ মেক্সিকোর সবচেয়ে রক্তাক্ত অঞ্চলে পরিণত হয়েছে। গত সপ্তায় এই প্রদেশেই ৭২ জন অভিবাসীর গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। মেক্সিকোর সা