২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হল্যান্ডে আরো ২ মৃতদেহ উদ্ধার, মা-ই সন্তানের হত্যাকারী !

নেদারল্যান্ডসে গত সপ্তাহে একটি শিশু হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত এক নারীর বাড়ির বাগান থেকে আরো দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। নেদারল্যান্ডসের সরকারি কৌসুলিরা বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 06:10 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

আমস্টারডাম, নেদারল্যান্ডস, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেদারল্যান্ডসে গত সপ্তাহে একটি শিশু হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত এক নারীর বাড়ির বাগান থেকে আরো দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। নেদারল্যান্ডসের সরকারি কৌসুলিরা বৃহস্পতিবার একথা জানিয়েছে। সন্দেহ করা হচ্ছে, ঐ নারী নিজের সদ্যজাত সন্তানদের হত্যা করেছেন। রাজধানী আমাস্টারডাম থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ পূর্বের গিলেন শহর থেকে নবজাতক দুটির লাশ উদ্ধার করা হয়। কৌসুলিরা এক বিবৃতিতে বলেন, প্রথম শিশুটির লাশ পাওয়ার পর ২৭ আগস্ট ৪১ বছর বয়সী ঐ নারীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বাড়ির বাগানে তল্লাশি চালিয়ে আরো দুটি শিশুর লাশ পাওয়া যায়। ফরেনসিক বিভাগ মৃত তিনটি শিশু পরস্পরের সঙ্গে সম্পর্কিত কিনা এবং তারা কখন ও কিভাবে মারা গেছে তা তদন্ত করে দেখছে। এক মাসের ব্যবধানে নেদারল্যান্ডসে একাধিক শিশু হত্যার অভিযোগে মা গ্রেপ্তারের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ৬ অগাস্ট নিজ বিটস গ্রামে নিজের চার শিশুকে মেরে ফেলার অভিযোগে এক মাকে গ্রেপ্তার করা হয়। সন্দেহ করা হয়, আট বছর ধরে ঐ নারী নিজের সদ্যজাত সন্তানদের জন্মের পর হত্যা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২৩৫৮ ঘ.