ওয়াশিংটন, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের সহায়তা তহবিল বুধবার ১০ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটি ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক।
ওয়াশিংটনে অবস্থানরত পাকিস্তানি অর্থমন্ত্রী হাফিজ শেখকে উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, "এ প্রয়োজনের সময় পাকিস্তানের জনগণকে সহায়তা করতে প্রতিশ্র"তিবদ্ধ বিশ্বব্যাংক।
"দ্রুত এ দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং দীর্ঘমেয়াদী পুনর্গঠনে বিশ্ব ব্যাংক ১০০ কোটি ডলার প্রদান করবে।"
বিবৃতিতে আরো বলা হয়, "এ সংকটে আমাদের জোড়ালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে আমাদের অর্থনৈতিক পুনর্গঠনের দিক থেকে দৃষ্টি না সরিয়েই এ পদক্ষেপ নিতে হবে।"
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ১১০০ কোটি ডলার ঋণ কর্মসূচি বিষয়ে আলোচনা করতে একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে ওয়াশিংটন সফরে গেছেন পাকিস্তানি অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/সিআর/১৩১৫ঘ.
bdnews24