২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের পথে নেতানিয়াহু

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন করে শুরু হতে চলা সরাসরি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় যোগ দিতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 12:12 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

তেলআবিব, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দীর্ঘ প্রতীক্ষার পর নতুন করে শুরু হতে চলা সরাসরি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় যোগ দিতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০ মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সরাসরি শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ওদিকে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও তার আশপাশের এলাকায় ইহুদি বসতি স