২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাউন্ট সিনাবাং এ আবার অগ্ন্যুৎপাত

ইন্দোনেশিয়াার সুমাত্রায় ৪শ বছর পর জেগে ওঠা মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি থেকে সোমবার আবার লাভা উদগীরন হয়েছে। বাড়িঘর ছেড়ে পালাচ্ছে আরো অসংখ্য মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 10:58 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

সুকা নালু, ইন্দোনেশিয়া, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইন্দোনেশিয়াার সুমাত্রায় ৪শ বছর পর জেগে ওঠা মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি থেকে সোমবার আবার লাভা উদগীরন হয়েছে। বাড়িঘর ছেড়ে পালাচ্ছে আরো অসংখ্য মানুষ। উদগিরীত ছাই আশেপাশের প্রায় দুই কিলোমিটার জুড়ে বাতাসে ছড়িয়ে পড়েছে। সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চলের এ আগ্নেয়গিরিতে চারশ বছরের মধ্যে রোববার প্রথম লাভা উদগীরন হলে আশ পাশের গ্রামগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি সংস্থার প্রধান সুরোনো রয়টার্সকে জানান, প্রথম দিনের চেয়ে সোমবারের উদগীরন অনেক বেশি শক্তিশালী। তিনি বলেন, "আজ (সোমবার) সকাল সাড়ে ছয়টার সময় আরেকবার উদগীরন হয়েছে। ফলে দুই কিলোমিটারের চেয়ে বেশি বা কম উচ্চ্তায় ধোঁয়া ছড়িয়ে গেছে।" রিং অফ ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় অনেক আগ্নেয়গিরি রয়েছে। আর এ কারণে প্রশান্ত মহাসাগরীয় তীরবর্তী অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। আগ্নেয়গিরির অগ্ন্যুপাতের কারণে সর্বোচ্চ 'রেড ভলকানো এলার্ট' জারি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৫ ঘ.