নিউ ওরলিন্স, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হ্যারিকেন ক্যাটেরিনায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় উপকূলকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে রোববার প্রতিশ্র"তি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ঘূর্ণিঝড় ক্যাটরিনা আঘাত হানার পাঁচ বছর পর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এ এলাকাটি সংস্কারের প্রতিশ্র"তি দিলেন তিনি। ক্যাটরিনা যখন আঘাত হানে তখন ক্ষমতাসীন ছিল রিপাবলিকানরা।
দীর্ঘ দিনেও এলাকাটির সংস্কার না হওয়ায় রিপালিকান শাসনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ম্যাসাচুসেটসের মার্থা ভিনেইয়ার্ড দ্বীপে সপ্তাহান্তের ছুটি কাটানোর সময় রোববার প্রেসিডেন্ট ওবামা সপরিবারে নিউ ওরলিন্স সফর করেন। ক্যাটেরিনায় এ শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারাভিযানের সময় উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতি ও বন্যায় সরকারের ধীর পদক্ষেপের জন্য ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে ওবামা সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিও বুশের ব্যাপক সমালোচনা করেন।
তার এ ভাষণটি টেলিভিশনে সরাসরি স
bdnews24