২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক আগের মতোই আছে: চীন

ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক রকম আগের মতোই আছে বলে শনিবার দাবি করেছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 09:41 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

বেইজিং, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক রকম আগের মতোই আছে বলে শনিবার দাবি করেছে চীন। ভারতের এক সামরিক কর্মকর্তাকে ভিসা না দেওয়ায় দু দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক স্তিমিত হয়ে আসছে বলে কিছু প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চীন এ দাবি জানাল। ভারতীয় গণমাধ্যম ও একটি প্রতিরক্ষা সূত্র শুক্রবার জানায়, কাশ্মীরের এক ভারতীয় জেনারেলকে বেইজিং ভিসা দিতে অস্বীকৃতি জানালে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক স্থগিত করেছে ভারত। বিরোধপূর্ণ অঞ্চল কাশ্মীরের কিছু অংশ চীন ও পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টোনি জানান, চীনের সঙ্গে সামরিক সম্পর্ক অব্যাহত থাকবে। এরপর চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক স্থগিত রাখার বিষয়টি অস্বীকার করল। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য বিভাগ থেকে রয়টার্সকে ফ্যাক্সে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, "চীন কোনো ধরনের সামরিক বিনিময় সহযোগিতা স্থগিত করেনি এবং ভারত থেকেও সামরিক সম্পর্ক স্থগিত করার মতো কোনো বার্তা পায়নি।" দু'দেশের সামরিক প্রধান ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সফর আর কখনো কখনো সীমিত পর্যায়ে যৌথ সামরিক মহড়ার মধ্যেই চীন ও ভারতের সামরিক সম্পর্ক সীমাবদ্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/সিআর/১৫৩৩ঘ.