২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে তালেবান হামলা

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শনিবার একটি মার্কিন ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলাকারীসহ ৩০ জনেরও বেশি তালেবান জঙ্গি হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 03:54 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

কাবুল, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের পূর্বাঞ্চলে শনিবার একটি মার্কিন ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলাকারীসহ ৩০ জনেরও বেশি তালেবান জঙ্গি হামলা চালিয়েছে। কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে। তবে সম্ভাব্য ক্ষয়-ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। দক্ষিণ-পূর্বাঞ্চলে পাকিস্তানের সীমান্তবর্তী খোস্ট প্রদেশে শনিবার রাতে জঙ্গিরা মার্কিন ঘাঁটিতে অতর্কিতে হামলা চালায়। সেখানে মার্কিন ও অন্যান্য বিদেশি সেনারা তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। ন্যাটোভিত্তিক আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট কমান্ডার ক্যাটি কেনড্রিক হামলাটি সম্পর্কে নিশ্চিত করেছেন। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অজ্ঞাত স্থান থেকে রয়টার্সকে টেলিফোনে জানান, মার্কিন ঘাঁটিতে ৩০ জন যোদ্ধা আক্রমণ করেছে। তাদের মধ্যে আত্মঘাতী হামলাকারী এবং রকেট ও মেশিনগানসহ অন্যান্য অস্ত্র ছিল। ১ লাখ ৫০ হাজার সেনার উপস্থিতি সত্ত্বেও ২০০১ সালে মার্কিন বাহিনীর নেতৃত্বে তালেবান উৎখাত অভিযান শুরুর পর থেকে বর্তমানে আফগানিস্তানে সহিংসতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তালেবান সমর্থিত জঙ্গিরা দেশটির সরকার পতন এবং বিদেশি সেনাদের অপসারণের জন্য একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত সেখানে ২ হাজারের বেশি বিদেশি সেনা নিহত হয়েছে যাদের বেশিরভাগই মার্কিন বাহিনীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪১৩ঘ.