কুয়ালালামপুর, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপে শস্যদানাকৃতি ব্যাঙের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর আকার এশিয়া, আফ্রিকা বা ইউরোপে পাওয়া ক্ষুদ্রতম ব্যঙের চেয়েও ছোট।
নিউজিল্যান্ডের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রাণী বিষয়ক ম্যাগাজিন 'জুটাক্সা' জানিয়েছে, এ প্রজাতির প্রাপ্তবয়স্ক একটি পুরুষ ব্যাঙের আকার ১০ দশমিক ৬ থেকে ১২ দশমিক ৮ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে।
শস্যদানাকৃতি এ উভচর প্রাণীটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে মাইক্রোহাইলা নেপেনথিকোলা।
মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুবাহ জাতীয় পার্কে এ ক্ষুদ্র প্রজাতির ব্যাঙের সন্ধান মিলেছে।
বিজ্ঞানীরা গবেষণার জন্য একটি সাদা কাপড়ের টুকরায় ব্যাঙগুলো সংগ্রহ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৯ ঘ.
bdnews24