২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বিমান বিধ্বস্ত, ৪৯ জন উদ্ধার

চীনে মঙ্গলবার ৯০ জনের বেশি আরোহী নিয়ে বিধ্বস্ত বিমান থেকে ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 05:51 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

বেইজিং, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনে মঙ্গলবার ৯০ জনের বেশি আরোহী নিয়ে বিধ্বস্ত বিমান থেকে ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে। হেনান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের ইচুয়ান শহরে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০ টা ১০ মিনিটে বিধ্বস্ত হয়। ইচুয়ানের উপমেয়র ওয়াং জুয়েমাই বলেন, উদ্ধারকৃতদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছে। চীনের সংবাদ মাধ্যম জানিয়েছে, বিমানে মোট ৯১ জন আরোহী ছিলো। এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বিমানটিতে আরোহী ছিলো ৯৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩৪৫ ঘ.