২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাভারেতি মিস ইউনিভার্স

মেক্সিকোর ২২ বছর বয়সী সুন্দরী জিমেনা নাভারেতি সোমবার মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 06:20 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

লস অ্যাঞ্জেলেস, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর ২২ বছর বয়সী সুন্দরী জিমেনা নাভারেতি সোমবার মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন। লাস ভেগাসে বিশ্বের সুন্দরীদের নিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মিস জ্যামাইকা ইয়েন্দি ফিলিপস। মিস অস্ট্রেলিয়া জেসিনতা ক্যাম্পবেল দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন। ৫৯ তম এই আসরে ফেভারিট আয়ারল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা ও আমেরিকাসহ ৮৩ টি দেশের সুন্দরীদের পেছনে ফেলে নাভারেতি মিস ইউনিভার্স শিরোপা জয় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১২১০ঘ.