২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে পর্যটক জিম্মি, পুলিশী অভিযান শুরু

ফিলিপাইনে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত হওয়ায় ক্ষুব্ধ সাবেক এক পুলিশ কর্মকর্তা সোমবার ম্যানিলায় একটি বাসের চালকসহ হঙকঙের ১৫ জন পর্যটককে জিম্মি করেছে। বিস্তারিত আসছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 01:42 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ম্যানিলা, ফিলিপাইন, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত হওয়ায় ক্ষুব্ধ সাবেক এক পুলিশ কর্মকর্তা সোমবার ম্যানিলায় একটি বাসের চালকসহ হঙকঙের ১৫ জন পর্যটককে জিম্মি করেছে। চাকরি ফিরে পাওয়ার চেষ্টায় রোলান্দো মেনদোজা নামের ওই সাবেক পুলিশ কর্মকর্তা এম-সিক্সটিন রাইফেল নিয়ে সোমবার সকালে বাসটি আটকিয়ে ২৪ জনকে জিম্মি করে। পরে আলাপ-আলোচনার ভিত্তিতে রোলান্দো ৯ জিম্মিকে মুক্তি দিলেও ১৫ জন এখনও জিম্মি রয়ে গেছে। ৯ ঘণ্টা ধরে চলমান এ জিম্মি সংকট নিরসনে আলোচন্ াচলছে। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সশস্ত্র পুলিশ। তারা বাসটিকে ঘিরে ফেলেছে এবং হাতুড়ি দিয়ে বাসের দরজা জানালা ভাঙছে। বিবিসি একথা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৩৭ ঘ.