২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দূর পাল্লার বিমান উদ্বোধন করল ইরান

ইরান রোববার দূর পাল্লার চালক বিহীন বোমারু বিমান ড্রোন উদ্বোধন করেছে। পরমাণু বিতর্ক নিয়ে উত্তেজনা বাড়ায় ইরানের একের পর এক সামরিক তৎপরতা জানান দেওয়ার ধারায় এবার যোগ হলো ড্রোন বিমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 12:49 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

তেহরান, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরান রোববার দূর পাল্লার চালক বিহীন বোমারু বিমান ড্রোন উদ্বোধন করেছে। পরমাণু বিতর্ক নিয়ে উত্তেজনা বাড়ায় ইরানের একের পর এক সামরিক তৎপরতা জানান দেওয়ার ধারায় এবার যোগ হলো ড্রোন বিমান। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে মঞ্চে উঠে 'কারার' নামের এ বোমারু বিমানটির ওপর থেকে একটি পর্দা সরিয়ে তা উদ্বোধন করেন। একে ইরান তাদের প্রথম দূর পাল্লার ড্রোন হিসেবে দাবি করেছে। ইরানের পরমাণু বোমা অর্জন ঠেকাতে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা নাকচ করেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই সামরিক হামলার সম্ভাবনা থাকায় আগ্রাসন মোকাবেলায় ইরান স