২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মৃতের প্রকৃত সংখ্যা এখনো অজানা: জাতিসংঘ

পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। জাতিসংঘে নিয়োজিত পাকিস্তানের দূত শুক্রবার একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 09:06 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

জাতিসংঘ, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। জাতিসংঘে নিয়োজিত পাকিস্তানের দূত শুক্রবার একথা জানান। দেশটির বন্যা কবলিত অনেক অঞ্চলে যাওয়া সম্ভব হয়নি বলে যথাযথ সংখ্যা জানা সম্ভব হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদ আয়োজিত পাকিস্তানের জন্য ত্রাণ সংগ্রহ বিষয়ক দুই দিনের এক সম্মেলনে রাষ্ট্রদূত আব্দুল্লাহ হুসেইন হারুন জানান, সরকারি হিসেব অনুসারে বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ৫০০ বলা হলেও প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। তিনি বলেন "আমরা এখনো জানিনা কতজন মারা গেছে এবং কতজন মৃত্যুর মুখোমুখি। আমরা শুধু ধৈর্য্য ধরে প্রার্থনা করতে পারি যেন মৃতের সংখ্যা কম হয়।" এছাড়া পাকিস্তানের ভয়াবহ এ দুর্যোগে সাহায্য করার প্রতিশ্র"তি দেওয়ায় সাধারণ পরিষদের ১৯২ সদস্য রাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি। ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভয়াবহ এ বন্যায় পাকিস্তানের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় তিন সপ্তাহের এ দুর্যোগে দেশটির ৪০ লাখেরও বেশি লোক এখন বাস্তুহারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/সিআর/১৫০০ঘ.