২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু আলোচনা শুরুর ইঙ্গিত উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি বন্ধ করা নিয়ে আন্তর্জাতিক আলোচনা পুনরায় শুরু করতে চীনের সঙ্গে মতৈক্যে পৌঁছেছে বলে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 02:51 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

সিউল, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি বন্ধ করা নিয়ে আন্তর্জাতিক আলোচনা পুনরায় শুরু করতে চীনের সঙ্গে মতৈক্যে পৌঁছেছে বলে জানিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ একথা জানায়। তবে বিশ্লেষকরা খুব শিগগিরিই বস্তুনিষ্ঠ ছয়-জাতি আলোচনা শুরুর সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছে। কেসিএনএ জানায়, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে গভীর আলোচনা হয়েছে। এছাড়া ছয় জাতি নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরু করা নিয়ে বিদ্যমান পারস্পরিক উদ্বেগের বিষয়গুলোসহ কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। সেইসঙ্গে বন্ধুত্বপূণ দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। এর আগে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন দক্ষিণ কোরিয় যুদ্ধজাহাজ চেওনান ডুবিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনের জন্য আঞ্চলিক শক্তিগুলোকে সংঘাতের আবহ থেকে সরে এসে শান্তি আলোচনায় বসার আহ্বান জানায়। সিউল ও ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, মার্চ মাসে উত্তর কোরিয়ার সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয় যুদ্ধ জাহাজ চেওনান ডুবে গেছে। এ ঘটনায় ৪৬ জন দক্ষিণ কোরিয় নাবিক প্রাণ হারিয়েছে। তবে বরাবরই উত্তর কোরিয়া এ ঘটনার দায় অস্বীকার করে আসছে। ২০০৩ সালে সর্বপ্রথম পরমাণু অস্ত্র মুক্ত কোরিয় উপদ্বীপ গঠনের জন্য ছয় জাতি পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শুরু হয়। কিন্তু ৬ জাতি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া , জাতিসংঘ , যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের এ আলোচনা ২০০৮ সাল থেকে বন্ধ হয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৪২ ঘ.