২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুভিতে ধূমপানের দৃশ্য এখনো সাধারণ বিষয়

২০০৫ সাল থেকেই যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক মুভিতে ধূমপানের দৃশ্য দেখানো বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 09:13 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ওয়াশিংটন, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০৫ সাল থেকেই যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক মুভিতে ধূমপানের দৃশ্য দেখানো বন্ধ হয়ে গেছে। কিন্তু তারপরও এখনো অনেক মুভিতে ধূমপানের দৃশ্য দেখানো হয় যা তরুণদের এই ক্ষতিকর অভ্যাসটি গ্রহণে উদ্বুদ্ধ করতে পারে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনের সূত্রে এ তথ্য জানা গেছে। প্রকাশিত প্রতিবেদনের লেখক পরামর্শ দিয়েছেন, ঘটনা বা চরিত্রের প্রয়োজনে অপরিহার্যতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। কিন্তু যেসব মুভিতে ধূমপানের দৃশ্য অপরিহার্য নয় সেগুলোর বিরুদ্ধে কঠোর প্রচারণা চালানো উচিৎ। ২০০৯ সালের জনপ্রিয় অর্ধেক মুভিতে ধূমপানের দৃশ্য ব্যবহার করা হয়েছে। এগুলোর মধ্যে ৫৪ ভাগ পিজি-১৩ (প্যারেন্টাল গাইডেন্স) মুভি। যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের দুই সদস্য ডেমোক্রেট এডওয়ার্ড মার্কে এবং রিপাবলিকান জোসেফ পিটস দু'জনই এনার্জি অ্যান্ড কমার্স কমিটির সদস্য। তারা আমেরিকার মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে ধূমপানবিরোধী অবস্থান সুসংহত করার আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০৭ঘ.