তাইপে, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তাইওয়ানের পার্লামেন্ট মঙ্গলবার চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন করেছে। প্রতিবেশী দুই বৈরী রাজনৈতিক প্রতিপরে মধ্যে ৬০ বছরে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি।
পার্লামেন্টে দিনভর বিতর্ক এবং পার্লামেন্টের বাইরে স্বাধীনতাপন্থীদের প্রতিবাদ-বিােভের মুখেও 'অর্থনৈতিক সহযোগিতা কাঠামো চুক্তি' বা ইসিএফএ নামের চুক্তিটি অনুমোদন করেছেন তাইওয়ানের আইনপ্রণেতারা।
১১২ আসনের পার্লামেন্টে ৬৮ ভোটে পাস হয় চুক্তিটি। আলোচকরা প্রাথমিকভাবে জুনে চুক্তিটি সই করলেও ১ জানুয়ারি থেকে এটি আইনে পরিণত হবে।
চুক্তির আওতায় তাইওয়ানের প্রায় ৮শ'টি পণ্যের শুল্ক কমানো হয়েছে এবং এর ফলে অন্যান্য দেশের সঙ্গে চীন আরোপিত কূটনৈতিক বিচ্ছিন্নতা কেটে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
তাইওয়ান সরকার জানিয়েছে, এ চুক্তির ফলে ২ লাখ ৬০ হাজার নতুন চাকরির ত্রে তৈরি হবে। ওদিকে, বেসরকারি এক পূর্বাভাসে বলা হয়েছে, ইইসএফএ'র ফলে ২০২০ সালের মধ্যে তাইওয়ানের জিডিপি ৫ দশমিক ৩ শতাংশ বাড়বে।
তবে চুক্তিটি কার্যকর হলে তাইওয়ান স্বার্বভৌমত্ব হারাবে এবং হংকং ও ম্যাকাউয়ের মতো হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তাইওয়ানের প্রধান বিরোধিদলীয় ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির আইনপ্রণেতা সাই হুয়াং লাং।
চীন এ চুক্তিকে তাইওয়ানকে তার নিয়ন্ত্রণাধীনে আনার দীর্ঘ পরিকল্পনার পথে একটি ধাপ হিসাবেই দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৫৫ ঘ.
ষধনধহুধ২৪ রং ড়হষরহব.
bdnews24