২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে নিরাপত্তা বাহিনীর গুলিতে ফাতাহ জঙ্গি নেতা নিহত

লেবাননের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে শনিবার জঙ্গি সংগঠন ফাতাহ আল-ইসলামের সন্দেহভাজন এক নেতাসহ দুই ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 08:18 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

বৈরুত, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে শনিবার জঙ্গি সংগঠন ফাতাহ আল-ইসলামের সন্দেহভাজন এক নেতাসহ দুই ব্যক্তি নিহত হয়েছে। সিরিয়া সীমান্তের কাছে এ ঘটনা ঘটেছে বলে নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে। তারা জানায়, পূর্বাঞ্চলীয় সিতাউরা শহরের এক সংঘর্ষে আবদুলরহমান আওয়াদ ও আবু বকর আওয়াদ নামের অপর এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া অন্য একজন পালিয়ে গেছে। আবদুলরহমান আওয়াদ ফাতাহ-আল ইসলামের নেতা বলে ধারণা করা হচ্ছে। সূত্র জানায়, আইন এল-হিলওয়েহ শরনার্থী শিবিরের ওই তিন ব্যক্তি লেবানন ত্যাগের পরিকল্পনা করছে বলে নিরাপত্তা বাহিনী জানতে পারে। এরপর নিরাপত্তা বাহিনী এ ব্যাপারে ওই তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে গুলি বিনিমিয় শুরু হয়। গোলাগুলির পর তাদের গাড়িতে লেবানন ও সিরিয়ার ভুয়া পাসপোর্ট এবং লেবানন ও ফিলিস্তিনের ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/বিসিএস/১৪১৪ ঘ.