নিউ ইয়র্ক, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দলবদ্ধ চুম্বন ও সামরিক শেষকৃত্য সুরের মধ্য দিয়ে শনিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রজন্মকে স্মরণ করবে যুক্তরাষ্ট্র।
এখন থেকে এ দিনটি যুক্তরাষ্ট্রের একটি জাতীয় দিবস হিসেবে উদযাপিত হবে।
দলবদ্ধ চুম্বনের আয়োজন করা হয়েছে টাইম স্কয়ারে এবং দেশজুড়ে রেকর্ডকৃত সামরিক শেষকৃত্যের সুর বাজাবে ভ্রাম্যমাণ বাস।
শনিবার যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৬৫ তম বার্ষিকী উদ্যাপন করবে। জাপান আত্মসমর্পণের ঘোষণা দিলে ১৯৪৫ সালের এ দিনটিতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।
মার্কিনিরা সংক্ষেপে একে 'ভি-জে ডে' বলে থাকে।
টাইম স্কয়ারে চুম্বনরত এক সেনা ও নার্স এডিথ সেইনের ২৫ ফুট উঁচু ভাস্কর্য আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে আলফ্রেড আইসেস্টেইটের ক্যামেরায় বন্দি হয় তাদের চুম্বনের দৃশ্যটি যা তৎকালীন সময়ে যুক্তরাষ্ট্রের বিশ্বযুদ্ধ জয়ের আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়।
ভাস্কর্যটির পাশেই সে মুহূর্তটিকে জাগিয়ে তুলতে আয়োজন করা হয়েছে দলবদ্ধ চুম্বনের।
এছাড়া প্রায় ৬ হাজার বাস উপকূল হতে উপকূলে সামরিক শেষকৃত্যের রেকর্ডকৃত সুর বাজাবে এবং ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়াল ও সিটি হলে অসংখ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান এর আয়োজক।
তিনি আরো জানান, ভবিষ্যতে আগস্টের দ্বিতীয় রবিবার এ দিবসটি উদ্যাপন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩৩১ঘ.
bdnews24