২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদ নির্মাণবিরোধী বিজ্ঞাপনের অনুমতি নিউ ইয়র্কে

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলাস্থলের কাছে মসজিদ নির্মাণের বিরোধিতা করে নিউ ইয়র্কের বাসে বাসে বিজ্ঞাপন লাগানোর অনুমতি দিয়েছে মেট্রোপলিটন যানচলাচল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 11:24 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

নিউইয়র্ক, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলাস্থলের কাছে মসজিদ নির্মাণের বিরোধিতা করে নিউ ইয়র্কের বাসে বাসে বিজ্ঞাপন লাগানোর অনুমতি দিয়েছে মেট্রোপলিটন যানচলাচল কর্তৃপক্ষ। বিশ্ব বাণিজ্য কেন্দ্রে একটি বিমান বিধ্বস্ত হচ্ছে এ চিত্র সম্বলিত বিজ্ঞাপনটি খুব শিগগিরই নিউ ইয়র্ক সিটির বাসের গায়ে সাঁটানো দেখা যাবে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে বিমান হামলায় বিধ্বস্ত টুইন টাওয়ার থেকে দুই ব্লক দূরে করোডোবা হাউস ইসলামিক কমিউনিটি সেন্টার নামের একটি মসজিদ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। ওই প্রস্তাব ঠেকাতেই মসজিদ নির্মাণ বিরোধীদের সর্বসা