২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৬২

করাচিতে মঙ্গলবার দিবাগত রাতভর সহিংসতায় ১২ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এ নিয়ে সোমবার থেকে শুরু হওয়া সহিংসতায় কমপক্ষে ৬২ জন নিহত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 09:06 AM

Updated : 25 Aug 2022, 05:34 PM

করাচি, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- করাচিতে মঙ্গলবার দিবাগত রাতভর সহিংসতায় ১২ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এ নিয়ে সোমবার থেকে শুরু হওয়া সহিংসতায় কমপক্ষে ৬২ জন নিহত হলো। মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এর আইনপ্রণেতা রাজা হায়দারের হত্যাকাণ্ডের জের ধরে সহিংসতা ছড়িয়ে পড়লে তারা নিহত হন বলে পুলিশ ও কর্মকর্তারা জানান। করাচি পুলিশ প্রধান ওয়াসিম আহমেদ রয়টার্সকে বলেন, "গত রাতে চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া একটি সেতুর নিচে রাখা ছয়-সাতটি ট্রাক জ্বালিয়ে দেওয়া হয়েছে।" হাসপাতাল সূত্র এবং কর্মকর্তারা জানিয়েছেন, সারারাত গোলাগুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এমকিউএম-এর নেতা রাজা হায়দার সোমবার একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গেলে অস্ত্রধারীদের গুলিতে দেহরক্ষীসহ নিহত হন। এরপরই সহিংসতা ছড়িয়ে পড়ে। হত্যার ঘটনার জন্য সরকার তালেবান এবং নিষিদ্ধঘোষিত সিপাই-ই-সাবা পাকিস্তান (এসএসপি) কে দায়ী করেছে। আরো সহিংসতার আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছে পুরো নগরী। মঙ্গলবার বন্ধ হয়ে গেছে স্কুল, ব্যবসা-বাণিজ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৫০৩ঘ.