ওয়াশিংটন, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডেমোক্রেট অনেক নেতার আপত্তি উপেক্ষা করে আফগানিস্তানে সেনা বৃদ্ধির জন্য ওবামাকে মঙ্গলবার ৩৭ বিলিয়ন ডলারের তহবিল অনুমোদন করেছে মার্কিন কংগ্রেস।
অন্যদিকে তালেবানদের সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার ব্যাপারে পাকিস্তানের ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে আফগানিস্তান।
রোববার আফগান যুদ্ধ নিয়ে ৯১ হাজার গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক প্রতিবেদন ফাঁস হয়ে যাওয়ার পর আফগানিস্তান এ প্রতিক্রিয়া দেখায়।
ওবামার ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেস তাকে তহবিল প্রদানের জন্য ছয়াস সময় নিয়েছে। আফগানিস্তানে মাথা চারা দিয়ে ওঠা তালেবান জঙ্গিদের দমাতে করতে আরো ৩০ হাজার সেনা পাঠাতে চায় ওবামা প্রশাসন।
নয় বছর ধরে আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করছে ন্যাটো।
হাউজ অব রিপ্রেজেনটেটিভ আফগান যুদ্ধ তহবিলের জন্য ৩৭ বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন দিয়েছে। ৩০৮ জন ভোটারের মধ্যে ১১৪ জন এর পক্ষে ভোট দেয়।
ডেমোক্রেটদের চেয়ে রিপাবলিকানরাই পক্ষে ভোট দিয়েছে বেশি। মোট ১০২ জন ডেমোক্রেট 'না' ভোট দিয়েছে।
সিনেট আগেই বিলটি পাস করেছিল। এখন এটি ওবামার স্বাক্ষরের জন্য পাঠানো হবে।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩৫৩ঘ.
bdnews24