২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৩ সালে ইরাক কোনো হুমকি ছিল না: ব্লিক্স

২০০৩ সালে ইরাক আগ্রাসনের আগেই সেখানে গণবিধ্বংসী অস্ত্র থাকার পক্ষে জোরালো কোনো প্রমাণ না পাওয়ার ব্যাপারে লন্ডন ও ওয়াশিংটনকে সতর্ক করেছিলেন জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক হ্যান্স ব্লিক্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 04:27 AM

Updated : 25 Aug 2022, 05:06 PM

লন্ডন, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০৩ সালে ইরাক আগ্রাসনের আগেই সেখানে গণবিধ্বংসী অস্ত্র থাকার পক্ষে জোরালো কোনো প্রমাণ না পাওয়ার ব্যাপারে লন্ডন ও ওয়াশিংটনকে সতর্ক করেছিলেন জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক হ্যান্স ব্লিক্স। তিনি বলেন, ওই সময় ইরাক কোনো হুমকি ছিল না। ব্লিক্স মঙ্গলবার ব্রিটেনের ইরাক যুদ্ধ তদন্ত প্যানেলকে একথা বলেন। তিনি বলেন, ইরাকে আগ্রাসন চালিয়ে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে যা সাদ্দামের স্বৈরশাসনকেও হার মানিয়েছে। তিনি আরো বলেন, "মজার ব্যাপার হচ্ছে, ২০০৩ সালে কী ইরাক বিপজ্জনক ছিল? তারা বিপজ্জনক ছিল না। বরং দীর্ঘদিনের অপশাসনের শিকার হয়ে তারা ছিলো ধরাশয়ী। কিন্তু এর পরিবর্তে তারা দীর্ঘমেয়াদী নৈরাজ্যের মুখে পড়েছে। এ বিষয়ে উপসংহার টেনে আমি বলতে চাই যে, স্বৈরশাসনের চেয়ে এ নৈরাজ্য আরো খারাপ।" ১৯৯০ সালে সাদ্দাম কুয়েত আক্রমণ করলে জাতিসংঘ ইরাকের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। তখন থেকেই ইরাকের জনগণ কয়েক বছর ধরে দুর্ভোগ পোহায়। সাদ্দামকে উৎখাতের জন্য কুয়েত দখলের বিষয়টি ২০০৩ সালের ইরাক যুদ্ধকে বৈধতা দেওয়ার জন্য সামনে নিয়ে আসা হয়। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তখন সাদ্দামের কাছে রাসায়নিক, জীবাণু ও পরমাণু অস্ত্র রয়েছে এবং তা রোধ করা প্রয়োজন বলে সরব হয়ে ওঠে। কিন্তু ইরাকে আগ্রাসন চালানোর পর কোনো গণবিধ্বংসী অস্ত্রের খোঁজ পাওয়া না গেলেও বছরের পর বছর ধরে সেখানে সা