২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে সরে দাঁড়াচ্ছেন বিপি'র নির্বাহী প্রধান

ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি'র প্রধান নির্বাহী কর্মকর্তা টনি হেওয়ার্ড অবশেষে নিজ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। অক্টোবরে হেওয়ার্ড পদত্যাগ করবেন বলে মঙ্গলবার জানিয়েছে বিপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 01:08 PM

Updated : 25 Aug 2022, 05:01 PM

লন্ডন , জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---------- ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি'র প্রধান নির্বাহী কর্মকর্তা টনি হেওয়ার্ড অবশেষে নিজ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। অক্টোবরে হেওয়ার্ড পদত্যাগ করবেন বলে মঙ্গলবার জানিয়েছে বিপি। ১ অক্টোবরে তার স্থলাভিষিক্ত হবেন মার্কিনী বব ডাডলি। বিপি জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হেওয়ার্ডের সরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার কোম্পানির বোর্ড বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এবছর দ্বিতীয় ধাপে ১৭ বিলিয়ন মার্কিন ডলার লোকসান হয়েছে বিপির। মেক্সিকো উপসাগরে তেল নিঃসরণে ক্ষয়ক্ষতির কারণে বছরে ৩০ বিলিয়ন মার্কিন ডলার (১৯.৩ পাউন্ড) সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিপি। আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাওয়ার্ড সাংবাদিকদের বলেন, আমি মনে করি বিপির বর্তমান যে ভাবমূর্তি তাতে কোনভাবেই আমাকে নিয়ে কোম্পানির সামনে এগুনো সম্ভব না। তাই বিপির ভালোর জন্য বিশেষ করে যুক্তরাষ্ট্রে বিপি'র ভালোর স্বার্থে আমার সরে দাঁড়ানো উচিত। মার্কিন নাগরিক বব ডাডলি বর্তমানে মেক্সিকো উপসাগরে তেল দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি সামলানোর দায়িত্ব পালন করছেন। লন্ডন ভিত্তিক বিপির প্রথম আমেরিকান প্রধান হবেন ডাডলি। এর আগে ব্রিটিশ দৈনিক সানডে টেলিগ্রাফ হেওয়ার্ডের পদত্যাগের সম্ভাবনার কথা বলেছিল। মঙ্গলবার বিপির অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশের আগেই হেওয়ার্ড পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছিল পত্রিকাটি। গত ২৮ বছর ধরে বিপিতে কাজ করেছেন হেওয়ার্ড। তবে মেক্সিাকো উপসাগরে তেল দুর্ঘটনায় তীব্রভাবে সমালোচিত হন তিনি। ভবিষ্যতে হেওয়ার্ড বিপির রাশিয়ায় এক যৌথ উদ্যোগে যোগ দেবেন। এর আগে তেলকূপ দুর্ঘটনার দায়িত্ব না নেয়ায় এক মার্কিন সিনেটরের কাছে অপমানিত হন তিনি। ২০ এপ্রিলে তেলকূপ বিস্ফোরণে ১১জন কর্মী মারা যাওয়ার পর মেক্সিকো উপসাগরে বিপুল পরিমাণ তেল নিঃসরণ ঘটেছে। এই দুর্ঘটনাকে গত কয়েক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয় বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯০০ ঘ.