মস্কো, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের যে সমালোচনা ইরান করেছে তা অগ্রহণযোগ্য, ফলহীন এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য।
১২ জুলাই মেদভেদেভ বিদেশি রাষ্ট্রদূতদের বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছেছে।
গত সপ্তাহের শেষদিকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মেদভেদেভের এ বক্তব্যের কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, "মেদভেদেভের এ ঘোষণা মিথ্যা প্রচারণার নাটক এবং যুক্তরাষ্ট্রের প্ররোচনায় আমাদের বিরুদ্ধে তা মঞ্চস্থ করা হয়েছে।"
তিরি বলেন , রাশিয়ার নেতা এ নাটক শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩৫১ ঘ.
bdnews24