২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধুরীর বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ দায়ের

পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে কয়েক মাস আগে গ্রেপ্তার হওয়া সাবেক ভারতীয় কূটনীতিক মাধুরী গুপ্তের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দিল্লি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 12:39 PM

Updated : 25 Aug 2022, 04:20 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে কয়েক মাস আগে গ্রেপ্তার হওয়া সাবেক ভারতীয় কূটনীতিক মাধুরী গুপ্তের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় অভিযোগ আনা হয়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। মাধুরীর বিরুদ্ধে ইসলামাবাদে দায়িত্ব পালনকালে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে স্পর্শকাতর গোপন তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। মাধুরী গুপ্ত (৫৩) পাস্তিানের রাজধানী ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের প্রেস অ্যাণ্ড ইনফরমেশন বিভাগে দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত ছিলেন। দিল্লিতে ডেকে পাঠিয়ে গত ২২ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত হলে মাধুরীর তিন থেকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১২৩৩ ঘ.