২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক ছাড়ার হুমকি ২৫ লাখ মুসলিমের

সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেইসবুক থেকে নির্দিষ্ট কয়েকটি ইসলামিক পেজ সরিয়ে দেওয়ার প্রতিবাদে ফেইসবুক ছাড়ার হুমকি দিয়েছে ২৫ লাখেরও বেশি বিক্ষুব্ধ মুসলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 03:16 PM

Updated : 25 Aug 2022, 01:59 PM

লন্ডন, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেইসবুক থেকে নির্দিষ্ট কয়েকটি ইসলামিক পেজ সরিয়ে দেওয়ার প্রতিবাদে ফেইসবুক ছাড়ার হুমকি দিয়েছে ২৫ লাখেরও বেশি বিক্ষুব্ধ মুসলিম। যুক্তরাজ্যের 'দ্য ডেইলি মেইল' পত্রিকা শুক্রবার এ খবর দিয়েছে। ফেইসবুক থেকে সরিয়ে করে দেয়া পেজগুলির মধ্যে 'আই লাভ মোহাম্মদ', 'কুরান লাভারস'এর মতো জনপ্রিয় ইসলামিক পেজ রয়েছে। ফেইসবুকের এক মুখপাত্র একথা জানিয়েছেন। রিপোর্টে বলা হয়, চারটি অত্যন্ত জনপ্রিয় ইসলামিক পেজ বাতিলে ফেইসবুকের নেওয়া সিদ্ধান্তের পর ওই পেজগুলো আবার ওয়েবসাইটে দেওয়ার দাবি জানিয়েছে মুসলিম স