২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদা সাময়িকীর প্রথম সংস্করণ প্রকাশ

জঙ্গি সংগঠন আল কায়েদা রোববার তাদের ইংরেজি সাময়িকীর প্রথম সংস্করণ প্রকাশ করেছে। ইয়েমেন ভিত্তিক 'আরব উপদ্বীপ আল কায়েদা' (একিউএপি) এটির প্রকাশক বলে উল্লেখ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 06:45 AM

Updated : 25 Aug 2022, 01:47 PM

দুবাই, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- জঙ্গি সংগঠন আল কায়েদা রোববার তাদের ইংরেজি সাময়িকীর প্রথম সংস্করণ প্রকাশ করেছে। ইয়েমেন ভিত্তিক 'আরব উপদ্বীপ আল কায়েদা' (একিউএপি) এটির প্রকাশক বলে উল্লেখ করা হয়েছে। ৬৭ পৃষ্ঠার এ সাময়িকীটি অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ওয়েবসাইট পর্যবেক্ষণ সংস্থা। ঘরে বসে কীভাবে বোমা বানানো যায়, কীভাবে জিহাদি হতে হয় বা জিহাদি বার্তার সাহায্যে যোগাযোগ করতে হয় সেসব বিষয়ের উত্তর রয়েছে আল কায়েদা প্রকাশিত এ সাময়িকীতে। এতে "দ্য একিউ শেফ" নামের এক লেখকের 'মায়ের রান্না ঘরে বোমা বানানো' নামের একটি লেখা রয়েছে। এছাড়া 'জিহাদ থেকে কী প্রত্যাশা' তার একটি সম্পূর্ণ তালিকাও দেওয়া হয়েছে। এছাড়া 'বোমা তৈরি' নামের একটি প্রতিবেদনে এক কিংবা দুই দিনে এমন একটি বোমা তৈরির কথা বলা হয়েছে, যা দিয়ে কমপক্ষে ১০ জন মানুষ হত্যা করা সম্ভব। আমেরিকান ও ইউরোপিয়ানদের উদ্দেশ্যে লেখা প্রতিবেদনটিতে চিনি, ম্যাচের বারুদ, পাইপ, ক্রিসমাস ট্রিতে ব্যবহৃত বাতি, একটি ব্যাটারি ও একটি ঘড়ি দিয়ে কীভাবে বোমা বানানো যায় তার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এতে 'একিউ শেফ' কষ্ট করে তাদের কাছে না গিয়ে রান্না ঘরে বসেই সামরিক প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৩৯ঘ.