সান্তিয়াগো, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- চিলির উত্তরপূর্বাঞ্চলীয় আন্তোফাগাস্তায় রোববার শেষভাগে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
মার্কিন ভূকম্পবিদরা এ তথ্য জানান।
তবে এতে কেউ হতাহত হয়নি। এমন কী কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি বলে কালামার পুলিশ এএফপিকে জানিয়েছে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ৮.১১ মিনিটে (০০১১ জিএমটি) এটি আঘাত হানে।
জিওলজিক্যাল সার্ভে আরো জানায়, চিলির কালামা শহরের পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলে হতে ৫০ মাইল দূরে ৫৬ দশমিক ৭ মাইল গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
গত ২৭ ফেব্র"য়ারি চিলিতে ভয়াবহ ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে ব্যাপক সুনামিরও সৃষ্টি হয়। ওই দুর্যোগে কমপক্ষে ৫২১ জনের প্রাণহানি ঘটে পাশাপাশি একটি গ্রাম সম্পূর্ণ ভেসে যায়।
ফেব্র"য়ারির দুর্যোগে কমপক্ষে ৩ হাজার কোটি ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৯ঘ.
bdnews24