বার্লিন, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- জার্মানদের প্রিয় অক্টোপাসটি এখন তাদের বড় অপ্রিয় হয়ে উঠেছে। কারণ জার্মানির অন্যান্য ম্যাচের মত সেমিফাইনালের ম্যাচটি নিয়েও অক্টোপসের ভবিষ্যদ্বাণীই সত্য হয়েছে।
অক্টোপাসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী জার্মানি-স্পেনের মধ্যকার সেমিফাইনালের ম্যাচটিতে স্পেনেরই জয় লাভের কথা ছিল।
অক্টোপাসের ভবিষ্যৎ নির্ধারণের প্রক্রিয়াটিও অভিনব। দুটি কাঁচের বাক্সে খাবার রাখা হয়। আর সেই দুটি বাক্সে দুই দেশের পতাকা রাখা হয়। যে বাক্স থেকে অক্টোপাস খাবার খায় সে দলটিই ম্যাচে জয়লাভ করে।
তবে অক্টোপাসটি শুধু জার্মানির ম্যাচ নিয়েই ভবিষ্যদ্বাণী করেছে।
বর্তমানে অক্টোপাসটি জার্মানির ওবারহাইজেন শহরের সি-লাইফ অ্যাকুরিয়ামে রাখা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪৫২ঘ.
bdnews24