২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় বিমান দুর্ঘটনায় ৮ জন নিহত

প্রাদেশিকমন্ত্রী ও মেয়রসহ মেক্সিকোয় বুধবার এক বিমান দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 04:40 AM

Updated : 25 Aug 2022, 01:34 PM

মন্টেরি, মেক্সিকো, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রাদেশিকমন্ত্রী ও মেয়রসহ মেক্সিকোয় বুধবার এক বিমান দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। যান্ত্রিক ত্র"টির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে প্রাদেশিক সরকার। কোয়াহুইলা প্রদেশের পাবলিক ওয়ার্কস মন্ত্রী হোরাসিও দেল বসকোয়ে এবং সীমান্তবর্তী শহর পেদ্রাস নেগ্রাসের মেয়র হোসে ম্যানুয়েল মালদোনাদোসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ছাড়াও বিমানটির পাইলট ও কো পাইলটসহ নিহদের মধ্যে রয়েছেন, প্রাদেশিক জননিরাপত্তা পরিচালক, দুইব্যবসায়ী এবং একজন আলোকচিত্রী। কোয়াহুইলা প্রদেশের শিক্ষামন্ত্রী ভিক্টর জামোরা একটি টেলিভিশনকে জানান, যান্ত্রিক ত্র"টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কোনো অপরাধী চক্রের হামলার কারণে এমনি ঘটেনি। তবে তিনি বিস্তারিত আর কিছু জানান নি। মেক্সিকোর সংবাদ মাধ্যম জানিয়েছে, বিমানটি কোনো গাছের শাখায় আটকে গিয়ে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। কেননা এটি খুব নিচ দিয়ে উড়ছিল। কোয়াহুইলার সরকার এক বিবৃতিতে ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে কর্তৃপক্ষ এখনো দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৬ঘ.