২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী ৬৬ জনকে আটক করেছে ইন্দোনেশিয়া

অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী ৬৬ জন আফগান ও ইরানিকে জেলে পাঠিয়েছে ইন্দোনেশিয়া। বুধবার আশ্রয়প্রার্থীদের বহনকারী নৌযানটি চড়ায় আটকে গেলে ইন্দোনেশিয়ার পুলিশ তাদের আটক করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 07:51 AM

Updated : 25 Aug 2022, 01:29 PM

কুপাঙ্গ, ইন্দোনেশিয়া, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী ৬৬ জন আফগান ও ইরানিকে জেলে পাঠিয়েছে ইন্দোনেশিয়া। বুধবার আশ্রয়প্রার্থীদের বহনকারী নৌযানটি চড়ায় আটকে গেলে ইন্দোনেশিয়ার পুলিশ তাদের আটক করে। ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের সমুদ্র উপকূলে মঙ্গলবার তাদের পাওয়া যায়। আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। রোটে নাও জেলার ডেপুটি পুলিশ প্রধান নোয়োমান উইদজানা জানান, "মঙ্গলবার দুপুরে তাদের উসু দ্বীপে পাওয়া যায়।" তিনি আরো বলেন, "তাদের মধ্যে চারজন নারী এবং পাঁচটি শিশুও রয়েছে। আশ্রয়প্রার্থীদের ৩৪ জন ইরানি ও ৩২ জন আফগান নাগরিক।" ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূল দিয়ে অনেক আশ্রয়প্রার্থী মানবপাচারকারীদের মাধ্যমে উত্তর অস্ট্রেলিয়ায় যাওয়ার চেষ্টা করেন। বিপজ্জনক এই সমুদ্র যাত্রায় প্রায়ই নৌযানডুবিতে অনেকে মারা যান। এশিয়ায় সমস্যাসংকুল অঞ্চলের অনেক নাগরিক অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী হয়েছেন। বিষয়টি অস্ট্রেলিয়ার আসন্ন নির্বাচনে আগে একটি বড় রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৬ঘ.