২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারকোজি এবার অর্থ কেলেঙ্কারিতে

ফ্রান্সে প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির নির্বাচনী প্রচারাভিযানের জন্য শীর্ষ এক ধনী নারীর কাছ থেকে অবৈধভাবে অর্থ সংগ্রহের অভিযোগ মঙ্গলবার খতিয়ে দেখেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 02:54 PM

Updated : 25 Aug 2022, 01:24 PM

প্যারিস, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ফ্রান্সে প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির নির্বাচনী প্রচারাভিযানের জন্য শীর্ষ এক ধনী নারীর কাছ থেকে অবৈধভাবে অর্থ সংগ্রহের অভিযোগ মঙ্গলবার খতিয়ে দেখেছে পুলিশ। অবৈধ অর্থ সংগ্রহের অভিযোগের এ পুলিশি তদন্তে সারকোজি এ যাবৎকালের সবচেয়ে বড় বিপর্যের মুখে পড়েছেন। এ অভিযোগকে 'অপপ্রচার' আখ্যা দিয়ে সারকোজি তা অস্বীকার করেছেন। তবে এ কেলেঙ্কারিতে সরকারি দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর জন্য নিজ দলীয় নেতাদের কাছ থেকে চাপ আসছে সারকোজির ওপর। ব্যক্তিগত কাজে বিমান ভাড়া ও সিগারেট কিনতে জনগণের করের হাজার হাজার ইউরো ব্যয় করার অভিযোগে ইতোমধ্যে গত রোববারই ফ্রান্সের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। উন্নয়ন মন্ত্রী অ্যালেন জয়ানদেত (৫৬) ও খ্রিস্টিয়ান ব্ল্যাঙ্ক (৬৮) মার্টিনিক-এ আয়োজিত হাইতির ভূমিকম্পের ওপর এক জরুরি সভায় যোগ দিতে ১১৬, ৫০০ ইউরো (১৫৭,০০০ ডলার) ব্যয়ে বিমান ভাড়া করায় গত মার্চ মাসে সমালোচনার মুখে পড়েন। তাছাড়া অবৈধভাবে অর্থ গ্রহণের অভিযোগে শ্রমমন্ত্রী এরিক ওয়ের্থের ওপরও পদত্যাগের চাপ বাড়ছে। এরিক লরিয়েল হেরেস লিলিয়ানে বেট্টেনকোর্টের কাছ থেকে অবৈধভাবে তহবিল সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। প্যারিসের শহরতলী নিউলির মেয়র থাকাকালে সারকোজিও বেট্টেনকোর্টের ম্যানসন থেকে ব্যক্তিগতভাবে খামভর্তি নগদ অর্থ গ্রহণ করেন বলে জানিয়েছেন বেট্টেনকোর্টের তৎকালীন হিসাবরক্ষক ক্লারি টি.। ক্লারি আরো বলেন, ২০০৭ সালের মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে সারকোজির নির্বাচনী প্রচারাভিযান চালাতে মার্চ মাসে তার দলের নেতা ও বর্তমান সরকারের শ্রমমন্ত্রী বেট্টেনকোর্টের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করেন। ফ্রান্সে কারো কাছ থেকে রাজনৈতিক দল ও নেতাদের অর্থ গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/ ২০৪৫ ঘ.