২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কোমোরোভস্কি জয়ী

পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যরক্ষণশীল প্রার্থী ব্রোনিস্লাভ কোমোরোভস্কি জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 03:05 PM

Updated : 25 Aug 2022, 01:19 PM

ওয়ারসো, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যরক্ষণশীল প্রার্থী ব্রোনিস্লাভ কোমোরোভস্কি জয়ী হয়েছেন। সোমবার নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেশটির স্পিকার ও অস্থায়ী প্রেসিডেন্ট কোমোরোভস্কি জয়ী হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়। কমিশন জানিয়েছে এখন পর্যন্ত ৯৫ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে কোমোরোভস্কি পেয়েছেন ৫২ শতাংশেরও বেশি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়ারোস্লাভ কাচিনস্কি পেয়েছেন ৪৭ শতাংশেরও বেশি ভোট। কাচিনস্কি পোল্যান্ডের প্রয়াত প্রেসিডেন্ট লেচ কাচিনস্কির জমজ ভাই। কোমোরোভস্কির এ জয় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে। কাচিনস্কি নির্বাচনে জয়ী হলে দেশটির অর্থনীতির জন্য প্রয়োজনীয় সংস্কারে ভেটো দেবেন বলে বিনিয়োগকারীরা শঙ্কিত ছিলেন। পোল্যান্ডে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারই নীতি নির্ধারণ করে থাকে। তবে প্রেসিডেন্ট কোনো আইনের প্রস্তাব ও তাতে ভেটো দিতে পারেন, তিনি গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তাকে নিয়োগ দেন এবং দেশের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির বিষয়ে মতামত দিয়ে থাকেন। বিমান দুর্ঘটনার লেচ কাচিনস্কি মৃত্যুর পর থেকে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার কোমোরোভস্কি অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪০ঘ.