২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গরুর দুধ এলার্জি প্রতিরোধক

শিশুকে জন্মের দুই সপ্তাহের মধ্যে গরুর দুধ পান করালে পরবর্তীতে সে শিশুর দুধের প্রোটিনের কারণে এলার্জি হওয়ার সম্ভাবনা কম থাকে। নতুন একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 01:17 PM

নিউ ইয়র্ক, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স হেলথ)- শিশুকে জন্মের দুই সপ্তাহের মধ্যে গরুর দুধ পান করালে পরবর্তীতে সে শিশুর দুধের প্রোটিনের কারণে এলার্জি হওয়ার সম্ভাবনা কম থাকে। নতুন একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গরুর দুধের প্রোটিনের কারণে এলার্জি হওয়া একটি সাধারণ ঘটনা। অনেক পরিবারই এ কারণে মারাত্মকভাবে এলার্জি ও বদহজমে ভূগে থাকে। এ এলার্জির কারণে শরীরে ছোট ছোট লাল গুটিসহ শ্বসকষ্ট এবং গ্যাস্টিকের উপসর্গ দেখা দেয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। গবেষণাটি পরিচালনা করেছেন ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. আইজ্যাক কেজ। গবেষণার ফলে তিনি দেখতে পান, জীবনের একদম শুরুতে গরুর দুধ খেলে এলার্জি প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তবে এ প্রক্রিয়ায় শিশু কখনই এলার্জি আক্রান্ত হবে না এমন কোনো গ্যারন্টিও দেননি কেজ। কেজ এও বলেন, গবেষণার ফল বুকের দুধ খাওয়ানোকে নিরুৎসাহিত করছে এমন নয়। তিনি বুকের দুধের সঙ্গে গরুর দুধ মিশিয়ে শিশুকে খাওয়ানোর পরামর্শ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৭ ঘ.