২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাগোর্নো কারাবাখ সঙ্কটে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় আজারবাইজান

নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে সংঘাত মেটাতে রোববার ওয়াশিংটনের সহায়তা চেয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 12:03 PM

Updated : 25 Aug 2022, 01:18 PM

বাকু , জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে সংঘাত মেটাতে রোববার ওয়াশিংটনের সহায়তা চেয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ । মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এর আজারবাইজান সফরকালে এ সহায়তা চেয়েছেন ইলহাম। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই সংকটের সমাধান চেয়েছেন আলিয়েভ। সাংবাদিকদের সামনে হিলারি ক্লিনটনকে তিনি বলেন, আজারবাইজানের প্রত্যাশা নাগোর্নো কারাবাখ সঙ্কট নিয়ে যুক্তরাষ্ট্র আমাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। আলিয়েভ বলেছেন , নাগোর্নো কারাবাখ সংকট আমাদের দেশের অন্যতম সমস্যা। আর আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এটি হুমকি। তিনি আরো বলেন, "যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে এ সংকটের সমাধান চাই আমরা। কারণ, জনগণ দুর্ভোগ পোহাচ্ছে।" আলিয়েভের সাথে বৈঠকে বসার আগে ক্লিনটন জানিয়েছেন, এ ইস্যুটি আমাদের কাছেও গুরুত্বপূর্ণ। নাগোর্নো কারাবাখ অঞ্চলের মর্যাদার লড়াইয়ে সমঝোতা প্রক্রিয়া স্থবির হয়ে পড়ায় অশান্ত হয়ে উঠেছে অঞ্চলটি। গত মাসে লড়াইয়ে কমপক্ষে চার জন আর্মেনিয় এবং দুই জন আজারবাইজানের সেনা নিহত হয়েছে। ১৯৯০ দশকের যুদ্ধে ইয়েরেভান সমর্থিত আর্মেনিয় বিচ্ছিন্নতাবাদীরা বাকুর কাছ থেকে ওই অঞ্চল দখল করে নেয়। এ যুদ্ধে ৩০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি করা হয়। স