২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে জাপানের চার কোম্পানি

জাপানে ৪টি বড় গাড়ি প্রস্তুতকারক কোম্পানী টয়োটা, হোন্ডা, নিশান এবং মিৎসুবিশি মোটরস ১ লক্ষাধিক গাড়ি ফিরিয়ে নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 03:52 PM

Updated : 25 Aug 2022, 01:03 PM

টোকিও, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- জাপানে ৪টি বড় গাড়ি প্রস্তুতকারক কোম্পানী টয়োটা, হোন্ডা, নিশান এবং মিৎসুবিশি মোটরস ১ লক্ষাধিক গাড়ি ফিরিয়ে নিচ্ছে। এয়ারব্যাগ এবং সীটবেল্টের সমস্যার কারণে গাড়িগুলো ফিরিয়ে নেওয়া হবে। জাপানের পরিবহনমন্ত্রী বুধবার একথা জানিয়েছেন। টোয়োটা মোটর ফিরিয়ে নেবে ৫০ হাজার ৭৩৮ টি গাড়ি, হোন্ডা ফিরিয়ে নেবে ২৪ হাজার ৫২২ এবং নিশান ফিরিয়ে নেবে ৩৫ হাজার ৯৬৪ টি গাড়ি। এ গাড়িগুলো সবই ২০০০-২০০১ সালে নির্মিত। এর মধ্যে টয়োটার জনপ্রিয় গাড়ি কোরোল্লা, হোন্ডার ফিট এবং নিশানের কিউব'ও রয়েছে। যাত্রী সীটে এয়ারব্যাগ ইনফ্লেটরের সমস্যার কারণে গাড়িগুলো ফেরত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তাছাড়া, সীটবেল্টের ত্র"টির কারণে টয়োটা, নিশান এবং মিৎসুবিসি কোম্পানী আরো গাড়ি ফেরত নেওয়ার পদক্ষেপ নিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ১০১ টয়োটা, ৪,০২০ নিশান এবং ১৬০০ মিৎসুবিশি মোটরসসহ এ বছর নির্মিত গাড়িগুলো। মন্ত্রণালয় একথা জানায়। ত্র"টিপূর্ণ গাড়ির কারণে জাপানের গাড়ি কোম্পানীগুলো এ বছর করুণ দশায় পড়েছে। সবচেয়ে বেহাল দশা হয়েছে টয়োটার। টয়োটা এ বছর বিশ্বব্যাপী ১০ মিলিয়ন গাড়ি ফেরত নিতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্রে ৮০'র বেশি মানুষের মৃত্যুর দায়ও বর্তেছে টয়োটার ওপর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৭ ঘ.