২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে মন্ত্রিসভার পদত্যাগ

মালদ্বীপের মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার পদত্যাগ করেছেন। পার্লামেন্টে প্রত্যেক মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের বিরোধীদলীয় হুমকির মুখে মন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 04:23 PM

Updated : 25 Aug 2022, 12:59 PM

কলম্বো, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- মালদ্বীপের মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার পদত্যাগ করেছেন। পার্লামেন্টে প্রত্যেক মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের বিরোধীদলীয় হুমকির মুখে মন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকতা বলেন, মন্ত্রিসভার ১৩ মন্ত্রী বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টে (মজলিশে) আর কাজ করতে চান না বলে জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ তার দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। প্রেসিডেন্ট নাশিদের প্রস্তাবিত বেসরকারিকরণ প্রকল্পের বিরোধিতা করছে বিরোধী দল। ভারত মহাসাগরীয় এ দ্বীপরাষ্ট্রটির প্রথম গণতান্ত্রিক নেতা নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট নাশিদ ২০০৮ সালে মালদ্বীপের ক্ষমতা গ্রহণ করেন। এ দ্বীপরাষ্ট্রটি পর্যটন শিল্পের বিকাশের জন্য বিশ্বে সুপরিচিত। ঐ কর্মকর্তা বলেন, "মন্ত্রিসভা হতাশ। প্রতি পদক্ষেপে তারা পার্লামেন্টে বাধার সম্মুখীন হওয়ায় কাজের ক্ষেত্রে কোনো অগ্রগতি আনতে পারছিলেন না। প্রত্যেক মন্ত্রীর বিরুদ্ধে সংসদে অনাস্থা ভোট আনার হুমকি দিয়েছে বিরোধী দল।" দেশটির পার্লামেন্টের ৭৭ জন সদস্যের মধ্যে প্রেসিডেন্ট নাশিদের মালদ্বীপীয় ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) সমর্থন রয়েছে ৩২ জনের। অন্যদিকে, প্রধান বিরোধী দল মালদ্বীপীয় পিপলস পার্টির (ডিআরপি) রয়েছে ৪০ জনেরও বেশি পার্লামেন্ট সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২১৪ ঘ.