২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিলার্ডের মন্ত্রিসভায় স্থান হলো না রুডের

সাবেক প্রধানমন্ত্রী কেভিন রুডকে বাদ দিয়ে সোমবার মন্ত্রিসভায় সামান্য রদ-বদল করেছেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 08:16 AM

Updated : 25 Aug 2022, 12:58 PM

সিডনি, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- সাবেক প্রধানমন্ত্রী কেভিন রুডকে বাদ দিয়ে সোমবার মন্ত্রিসভায় সামান্য রদ-বদল করেছেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। সদ্য ক্ষমতাসীন অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী গিলার্ড জানান, তিনি প্রধানমন্ত্রী হওয়ায় শিক্ষা ও নিয়োগমন্ত্রীর পদটি ফাঁকা হয়ে যায়। এ পদে দায়িত্ব পালন করবেন বাণিজ্যমন্ত্রী সিমোন ক্রেয়ান। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথ একইসঙ্গে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় দেখবেন। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত রুডকে মন্ত্রী পরিষদের কোনো পদে রাখা হচ্ছে না। গিলার্ড সাংবাদিকদের বলেন, "পুনরায় নির্বাচিত হয়ে সরকার গঠন করলে রুডকে মন্ত্রিসভার শীর্ষ কোনো পদে দেখলে আমি খুশিই হবো।" তিনি আরও বলেন, "খুব কঠিন এক লড়াই হবে। আর যদি সরকার পুনর্নির্বাচিত হয় তবে তাকে খুশি মনেই মন্ত্রিসভার শীর্ষ কোনো পদে রাখা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১১ঘ.