কাবুল, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- আফগানিস্তানের মন্ত্রীপরিষদে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সাতজন নতুন মন্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট হামিদ কারজাই তাদের মনোনয়ন দিয়েছেন। পার্লামেন্ট শনিবার এ তথ্য জানায়।
পার্লামেন্টের প্রেস কর্মকর্তা হাসিব নূরি এএফপিকে জানান, আস্থা ভোটের জন্য ওলোসি জির্গায় (নিু কক্ষ) পাঠানো মনোনীত সাতজন মন্ত্রীর একটি তালিকা আমরা পেয়েছি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ জেনারেল বিসমুল্লাহ মোহাম্মদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। এ মাসের শুরুতে হানিফ আতমারের বিতর্কিত বিদায়ের পর এ পদটি খালি হয়েছিল।
আফগানিস্তানের পর্যবেক্ষকরা জানিয়েছেন, কাবুলের শান্তি সম্মেলনে রকেট হামলার পর কারজাই আতমারকে পদত্যাগ করতে বাধ্য করেছেন।
নূরি জানান, সীমান্ত ও আদিবাসী বিষয়ক মন্ত্রী হিসেবে কান্দাহার প্রদেশের সাবেক গভার্ণর আসাদুল্লাহ খালিদ এবং বাণিজ্য মন্ত্রী হিসেবে সাবেক অর্থমন্ত্রী আনোয়ারুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, আগামী সপ্তাহে আস্থা ভোটের আগে পার্লামেন্টে মনোনীতদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৮৪০ ঘ.
bdnews24