বার্লিন, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- জার্মানির ফেডারেল আদালত শুক্রবার রোগীর অনুমতি সাপেক্ষে তার মৃত্যুকে অনুমোদন করেছে। এতে করে মুমূর্ষূ চেতনাহীন কোনো রোগীর আগাম মৃত্যুর ব্যবস্থা করা অপরাধ হিসাবে গণ্য হবে না।
অচেতন অবস্থায় থাকা বয়ষ্ক একজন মহিলার পরিবারকে তার বহিরাংশের কৃত্রিম খাদ্য নালী কেটে মৃত্যু ত্বরান্বিত করার পরামর্শ দেন একজন জার্মান আইনজীবি।
আর এই অপরাধের রায় দিতে গিয়ে জার্মানির ফেডারেল আদালত সেই আইনজীবিকে নির্দোষ প্রমাণ করে।
এর মধ্য দিয়ে জার্মানিতে যুগান্তকারী আইন হিসেবে রোগীর অনুরোধে পরোক্ষোভাবে তার মৃত্যুর এ পদ্ধতি অনুমেদিত হলো।
২০০২ সালের অক্টেবরে এরিকা কুয়েলমার (৭১) মস্তিকে রক্তক্ষরণ হয়। এর পর থেকে তিনি নার্সিং হোমের তত্ত্বাবধানে ছিলেন। পাঁচ বছর ধরে তাকে একটি নলের মাধ্যমে খাওয়ানো হতো।
এ অবস্থায় তিনি আর বেঁচে থাকতে চাননা বলে জানিয়েছিলেন কুয়েলমার। কিন্তু স্থানীয় প্রশাসন তার এ ইচ্ছায় আমল দেয়নি।
এরপর কুয়েলমারের মেয়ে শেষপর্যন্ত আইনজীবির পরামর্শে তার ভাইয়ের উপস্থিতিতে এক জোড়া কাঁচি দিয়ে তার মা'কে যে নল দিয়ে খাওয়ানো হতো তা কেটে দেয়। এর দুই দিন পর তার মৃত্যু হয়।
ময়না তদন্ত অনুযায়ী, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩১ ঘ.
bdnews24