ক্যানবেরা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ডেপুটি প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড (৪৮)।
জনগণের সমর্থন হারানো এবং ক্ষমতাসীন দলের কোন্দলের প্রেক্ষাপটে সংসদীয় দলের ভোটাভুটি থেকে নাটকীয়ভাবে কেভিন রুড সড়ে দাঁড়ানোর পর বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।
এ বছরের শেষদিকে অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে পরাজয় এড়ানোর লক্ষ্যেই দলটি এ পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সা
bdnews24