২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরো ধসের কারণ হতে পারে জার্মানি: সরোজ

জার্মানির বাজেট সংকোচন নীতি ইউরোজোন ধ্বংস করে দিতে পারে এবং ইউরোর মূল্যহ্রাসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 04:30 PM

Updated : 25 Aug 2022, 12:39 PM

বার্লিন, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মানির বাজেট সংকোচন নীতি ইউরোজোন ধ্বংস করে দিতে পারে এবং ইউরোর মূল্যহ্রাসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বুধবার একটি সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকারে বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ী ও বিনিয়োগকারী জর্জ সরোজ একথা বলেন। সরোজ বলেছেন, "জার্মান নীতি ইউরোপের জন্য বিপজ্জনক, এটি ইউরোপীয় প্রকল্প ভেস্তে দিতে পারে।" তিনি ব্রিটিশ পাউন্ডের বিরুদ্ধে বাজি ধরে ১৯৯২ সালে ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন সরোজ। জার্মান সাপ্তাহিক ডাই জেইটে দেওয়া সাক্ষাৎকারটিতে তিনি আরো বলেন, "তিনি ইউরোতে ধস নামার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৩ ঘ.