২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে গোয়েন্দা উপগ্রহ পাঠিয়েছে ইসরায়েল

মহাকাশে মঙ্গলবার একটি সেনা গোয়েন্দা উপগ্রহ পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে এটি ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণে সহায়তা করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 04:15 AM

Updated : 25 Aug 2022, 12:42 PM

জেরুজালেম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহাকাশে মঙ্গলবার একটি সেনা গোয়েন্দা উপগ্রহ পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে এটি ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণে সহায়তা করবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 'দ্য ওফেক ৯' উপগ্রহটি তেল আবিবের দক্ষিণাঞ্চলীয় বিমান ঘাঁটি পালমাসিম থেকে মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়েছে। এটি ইতোমধ্যে মহাশূন্যে থাকা ইসরায়েলের অপর তিন উপগ্রহের সঙ্গে যুক্ত হবে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, উপগ্রহটিতে উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে ইসরায়েল পশ্চিমা বিশ্বের সাথে ইরানের পরমাণু সংশ্লিষ্ট কর্মকাণ্ডের ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখতে সক্ষম হবে। ইসরায়েলও বিশ্বাস করে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। অবশ্য এ অভিযোগ বরাবরই ইরান অস্বীকার করে যাচ্ছে। ধারণা করা হয়, মধ্যপ্রাচ্যে ইসরায়েলই পারমাণবিক শক্তিধর একমাত্র রাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১০ঘ.