২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপি'র হিসাবে দিনে ১লাখ ব্যারেল তেল নিঃসরণের আশঙ্কা

মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপ থেকে তেল নিঃসরণের হার দাঁড়াতে পারে দৈনিক ১ লাখ ব্যারেল। ব্রিটিশ পেট্রোলিয়ামের নিজস্ব একটি দলিলে তেল নিঃসরণের হার সম্পর্কে এ হিসাব দেওয়া হয়েছে। এক মার্কিন অইনপ্রণেতা সোমবার দলিলটি প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 12:33 PM

লন্ডন/বুরাস, লা., জুন ২১ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপ থেকে তেল নিঃসরণের হার দাঁড়াতে পারে দৈনিক ১ লাখ ব্যারেল। ব্রিটিশ পেট্রোলিয়ামের নিজস্ব একটি দলিলে তেল নিঃসরণের হার সম্পর্কে এ হিসাব দেওয়া হয়েছে। এক মার্কিন অইনপ্রণেতা সোমবার দলিলটি প্রকাশ করেন। তেল নিঃসরণের ক্ষেত্রে বিপি'র এ হিসাব যুক্তরাষ্ট্রের আপাত সব ধারণাকে ছাড়িয়ে গেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের জ্বালানি ও বাণিজ্য কমিটির জ্বালানি ও পরিবেশ বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান এড মার্কে বিপি'র তেল নিঃসরণের হিসাব সম্বলিত ওই দলিল প্রকাশ করেন। এতে দেখা যায়, যুক্তরাষ্ট্র বর্তমানে তেল নিঃসরণের যে হিসাব কষেছে তার চেয়ে বিপি'র হিসাব অনেক বেশি। যুক্তরাষ্ট্রের হিসাবে তেল নিঃসরণের হার দৈনিক ৬০ হাজার ব্যারেল। দলিলটি ইন্টারনেটে পোস্ট করা হয়। তেল নিঃসরণ নিয়ে দু মাস ধরে বিতর্ক চলে আসছে। সমলোচকরা বলছেন, বিপি তেল নিঃসরণের হার কমিয়ে বলছে। মার্কে এনবিসি'র মিট দ্য প্রেস অনুষ্ঠানে রোববার বলেন, "দুর্ঘটনার শুরু থেকেই বিপি হয় মিথ্যা বলছে, আর নয়ত তারা ঠিকমতো তেল নিঃসরণের হার নির্ণয় করতে পারেনি।" তিনি আরো বলেন, প্রথমে বিপি দৈনিক ১ হাজার ব্যারেল তেল নিসৃত হওয়ার কথা বলেছে। এরপর তারা বলেছে, ৫ হ্জাার ব্যারেল তেল নিঃসরণের কথা। ২০ এপ্রিল মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণের পর থেকে শেয়ার বাজারে বিপির দরপতন হতে হতে এখন অর্ধেকে নেমে এসেছে। বিপির তথ্যানুযায়ী, তেল নিঃসরণ ঠেকাতে এ পর্যন্ত বিপির ব্যয় হয়েছে ২ বিলিয়ন ডলার এবং বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে দিতে হয়েছে ১০৫ মিলিয়ন মার্কিন ডলার। তেল কূপের অংশীদার আনাদার্কো পেট্রোলিয়ামের অভিযোগ, তেল কূপ খননের সময় বিপি সঠিক প্রক্রিয়া অনুসরণের বিষয়টিকে গুরুত্ব দেয়নি। কিন্তু বিপি এ অভিযোগ অস্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৪ ঘ.