২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে সুন্নি বিদ্রোহীদের শীর্ষ নেতার ফাঁসি

ইরানের জুনদাল্লাহ সুন্নি বিদ্রোহী গ্রুপের প্রধান আব্দোল মালেক রিগিকে রোববার সকালে ফাঁসি দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 07:11 AM

Updated : 25 Aug 2022, 12:31 PM

তেহরান, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ইরানের জুনদাল্লাহ সুন্নি বিদ্রোহী গ্রুপের প্রধান আব্দোল মালেক রিগিকে রোববার সকালে ফাঁসি দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা একথা জানিয়েছে। ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচেস্তান প্রদেশে রক্তক্ষয়ী সহিংসতার জন্য মালেক রিগিকে দায়ী করা হয়। ইরনা বার্তা সংস্থা বলেছে, "তেহরান রেভোল্যুশনারি ট্রাইবুনালের সিদ্ধান্ত অনুযায়ী রোববার খুব ভোরে এভিন কারাগারে আব্দোল মালেক রিগিকে ফাঁসি দেওয়া হয়।" আদালতের উদ্ধৃতি উল্লেখ করে ইরনা বলেছে, "দেশের পূর্বাঞ্চলের সশস্ত্র গ্রুপের প্রধান ডাকাতি, গুপ্তহত্যার চেষ্টা এবং সেনা, পুলিশ ও সাধারণ মানুষের ওপর সশস্ত্র হামলার জন্য দায়ী ছিলেন।" ফেব্রুয়ারিতে দুবাই থেকে বিমানে কিরগিজস্তানে যাওয়ার পথে রিগিকে গ্রেপ্তার করা হয়। এর আগে রিগির ভাই আব্দোল হামিদকেও সন্ত্রাসের দায়ে ফাঁসি দেওয়া হয়। ভাইয়ের ফাঁসি হওয়ার পর এক মাস যেতে না যেতেই আব্দোল মালেক রিগির ফাঁসি কার্যকর করা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৩০৪ ঘ.